শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

উত্তরায় কাঁচাবাজারে আগুন

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬
আগুন

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে লাগা আগুন ৬টার পরে নিয়ন্ত্রণে আনা হয়।

এসময় পাঁচটি ইউনিট কাজ করেছিল বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস টিম। তবে এখনও তারা কাজ করছে।

এই ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি জানা যায়নি।

সূত্র: যুগান্তর

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত