উত্তরে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু বাতাস
শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫

নওগাঁ:
মৌসুমের শেষে এসে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে মোড়ান প্রকৃতি। রোববার সকাল ৯টায় ১২দশমিক ৯ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বদলগাছী আবহাওয়া অফিস।
গত দুইদিন থেকে উত্তরে জেকে বসেছে শীত।সকাল থেকে বইছে মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা জনজীবন। নিম্ন চাপের মতো কুয়াশা ঝরে পরছে। মৃদু বাতাসে শীতের তীব্রতা আরেক ধাপ বাড়িয়েছে।
গতকাল সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিলো প্রকৃতি। দুপুর পর কিছুটা সূর্যের দেখা মেলে। কিছু পর আবারও মিলিয়ে যায়। সন্ধ্যার পর মৃদু বাতাস শুরু হয়। সাথে কুয়াশায় পথঘাট ঢাকা পরে। সকালে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
এদিক, ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা থাকলেও শীতের ঠান্ডাকে উপেক্ষা করে জীবিকার তাগিদে সকালেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তবে বাইরে মানুষের উপস্থিতি কম।