আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জন। জামায়াতের সঙ্গে জোটের কারণে এ সংখ্যা পরে কমতে পারে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্যমতে, এই ৪৪ প্রার্থীর মধ্যে চারজন কোটিপতি। বাকিরা আয়-সম্পদে পিছিয়ে।
এনসিপির কোটিপতি প্রার্থীরা হলেন– প্রকৌশলী নাবিলা তাহসিন ঢাকা-২০, যুক্তরাষ্ট্রপ্রবাসী রাশেল উল আলম সিলেট-৪ আসন, অবসরপ্রাপ্ত অধ্যাপক এস এম জার্জিস কাদের নাটোর-৩ এবং মাহবুব আলম লক্ষ্মীপুর-১। মাহবুব এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। বিস্তারিত