ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড়সহ উড়ো চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে প্রাপ্ত ওই চিঠির খামের সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয়।
চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫। কথিত ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর পরিচয়ে মুমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে লেখা হয়- বিস্তারিত