শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

কুমিল্লায় আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২২, ২০২৫

ডেক্স:
কুমিল্লায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (২১ডিসেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে স্লোগান দিয়ে তার বাসভবনে যান এবং আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিএনপিতে যোগদানকারীদের নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী। এ সময় বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেলসহ আওয়ামী লীগ ও অন্যান্য দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।
এ সময় উপস্থিত নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলনে শরিক হয়ে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান।
অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীরা বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত