শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

কোরআন তিলাওয়াতের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়েছে এই শহর

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৬

নতুন বছরকে ঘিরে আতশবাজি ও উৎসবের পরিবর্তে কোরআন তিলাওয়াতের মাধ্যমে ২০২৬ সালকে স্বাগত জানিয়েছে রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্র দাগেস্তানের একটি শহর। মসজিদের লাউডস্পিকারে কোরআন তেলাওয়াত সম্প্রচার করে বছরের শেষ রাতটি পালন করেছে খাসাভইউর্ত শহর।

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তান প্রজাতন্ত্রের খাসাভইউর্ত শহরে নতুন বছরের শুরুতে মসজিদের লাউডস্পিকারে কোরআন তিলাওয়াত সম্প্রচার করা হয়। স্থানীয়ভাবে প্রচলিত এই উদ্যোগ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার একটি প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বের অনেক দেশে যেখানে নতুন বছর উদযাপন মানেই আলোকসজ্জা, সঙ্গীতানুষ্ঠান ও আতশবাজি, সেখানে খাসাভইউর্তে দেখা গেছে ভিন্ন চিত্র। শহরজুড়ে মসজিদ থেকে ভেসে আসে পবিত্র কোরআনের তেলাওয়াত, যা অনেক বাসিন্দার কাছে দুনিয়াবি উৎসবের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। বিস্তারিত

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত