
নওগাঁ:
রাতে ঘুরে ঘুরে নিরাপত্তারক্ষীদের (সিকিউরিটি গার্ড) শীতবস্ত্র কম্বল দিয়েছেন নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম। কম্বল পেয়ে খুশি নিরাপত্তরক্ষীরা। কম্বল পেয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

পুলিশ সুপার তারিকুল ইসলাম
নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন- নিরাপত্তরক্ষীরা হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তারা অধিকাংশ অত্যন্ত দরিদ্র পরিবারের হয়। তারা সাধারণত স্থানীয় এবং অনেক ক্ষেত্রে বয়স্ক হয়ে থাকেন। তারা গভীর রাতে গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং গুরুত্বপূর্ণ বাজার সমূহের নিরাপত্তায় পুলিশ বিনিদ্র রজনী যাপন করে। পুলিশের সাথে পুলিশের পাশাপাশি বিভিন্ন মার্কেট গুলিতে এবং স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন। নিরাপত্তারক্ষীদের দায়িত্ব পালন করতে দেখা যায় বয়স্ক লোকদের।
তিনি বলেন- গভীর রাতে জেলার পত্নীতলা এবং মহাদেবপুর উপজেলা টহল দেওয়া হচ্ছিল। এসময় মহাদেবপুর বাজারে ১৫/১৬ জন বেসরকারি নিরাপত্তারক্ষীদের সাথে মতবিনিময় সহ তাদের খোঁজ খবর নেয়া হয়।
মহাদেবপুর থানার উপজেলা থেকে সংগৃহিত কিছু কম্বল এসময় বাজারে দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া থানার অফিসার ইনচার্জ এর নম্বর দেয়া হয় এবং যেকোনো সমস্যাযর জন্য যোগাযোগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।