শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে জোটের নেতারা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১৫, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি বৈঠক বসেছে জামায়াতসহ জোটের নেতারা। এ বৈঠকের বিষয়ে দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ছবিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদেরসহ অনেককে দেখা গেছে।

তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো নেতা রয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

জামায়াত অফিসের একজন স্টাফ জানিয়েছেন, জোটের বিভিন্ন দলের নেতাদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক চলছে।

সূত্র: জাগোনিউজ২৪

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত