শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

জোভান-নীহার ‘যে কথা হয়নি বলা’

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬
জোভান-নীহা

আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে সময়ের জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা-কে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করেছেন পরিচালক জাকারিয়া সৌখিন। ‘যে কথা হয়নি বলা’ শিরোনামের এই নাটকটি অবমুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

পরিচালক জানান, এটি মূলত একটি মিউজিক্যাল ড্রামা। এতে থাকছে দুটি গান, যা লিখেছেন সোমেশ্বর অলি ও আহমেদ রিজভী। সুর করেছেন যথাক্রমে সোমেশ্বর অলি এবং নাজির মাহমুদ।

জোভান এই নাটকটিকে প্রচণ্ড পরিশ্রমের ফসল হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, নীহার মতে- গল্পটি অত্যন্ত সহজ, সরল ও সাবলীল যা দর্শক পছন্দ করবেন।

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ভালোবাসা দিবসকে মাথায় রেখেই জোভান ও নীহাকে নিয়ে এই বিশেষ নির্মাণ। গল্পের প্রয়োজনে ওরাই ছিল পারফেক্ট।

জানা গেছে, ভালোবাসা দিবসের আগেই নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

সূত্র: ঢাকাপোস্ট

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত