শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

টাঙ্গাইলের ৬০ হাজার বিএনপি নেতাকর্মী স্পেশাল ট্রেনে যাচ্ছে ঢাকায়

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৫

টাঙ্গাইল:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আসছেন জন্মভূমিতে। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ট্রেন যোগে টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকাল সোয়া ৭ টায় স্পেশাল ট্রেনে ঢাকার উদ্দেশ্য রওনা দেন তারা। ট্রেনের পাশাপাশি বাস ও ব্যক্তিগত যানবাহনেও যাচ্ছে অনেকে।

দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত