শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

ট্রেজারি কার্যক্রমের ঝুঁকি মোকাবিলায় এইচএসবিসি’র আলোচনা সভা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৬
বাংক

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ সম্প্রতি “ট্রেজারি ইন ট্রানজিশন: নেভিগেটিং ইমারজিং রিস্ক ইন ট্রেজারি ফাংশন” শীর্ষক আলোচনার আয়োজন করেছে।

বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই আলোচনায় ট্রেজারি কার্যক্রমের পরিবর্তন, বাজারের অগ্রগতি এবং বর্তমান প্রেক্ষাপটে শিল্পখাতের নানা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন এশিয়া প্যাসিফিক গ্লোবাল পেমেন্টস সল্যুউশনসের রিজিওনাল হেড অব বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোলস ও ম্যানেজিং ডিরেক্টর রোহিত রোজারিও

তিনি বলেন, “আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ট্রেজারি ফাংশন কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব আগের যে কোন সময়ের চেয়ে বেশি। প্রতিষ্ঠানগুলোকে দক্ষতার সঙ্গে নিজেদের পরিচালনা করতে হবে এবং সম্ভাব্য ঝুঁকি ও ব্যাঘাত সৃষ্টি হওয়ার আগেই পূর্বপ্রস্তুতি নিয়ে নিজেদের ভারসাম্য বজায় রাখতে হবে।”

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্টস সল্যুউশনস প্রধান নেওয়াজ মোশাররফ বলেন, “কর্পোরেট গ্রাহকদের ট্রেজারি ফাংশন বর্তমানে লেনদেনভিত্তিক ভূমিকা থেকে সরে গিয়ে কৌশলগত ট্রেজারিতে রূপান্তরিত হচ্ছে। ব্যবসায়িক জটিলতা বৃদ্ধি ও মুনাফা মার্জিন সংকুচিত হওয়ার ফলে ট্রেজারি টিমগুলোর অগ্রাধিকার এখন ফাইন্যান্সিং ও অপারেশনাল খরচ কমানো, নতুন ব্যবসায়িক ক্ষেত্র ও বাজারে সম্প্রসারণে সহায়তা করা এবং নির্ভূল পূর্বাভাস নিশ্চিত করছে।”

সূত্র: সমকাল

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত