
নওগাঁ:
নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান বলেছেন- একটি গোষ্ঠী জনগনকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। জনগণ তাদের ধোকা বুঝতে পেরেছে। জনগণ আর তাদের কথা বিশ্বাস করে না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ডাক-বাংলো মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী ইসতিহারে মাহফুজুর রহমান বলেন- নারীদের শিক্ষা, চিকিৎসা ও কর্মদক্ষতা নিশ্চিত করা হবে। গরীব ও অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। সকল ধর্মের মানুষ ধর্ম পালনে স্বাধিনতা থাকবে।
তিনি বলেন- অতীতের নেতারার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। কারণ বরাদ্দের ৫০ শতাংশ তারা ভক্ষন করেছিল। সরকারি কর্তারা পারসেন্ট নিয়েছিল।দুর্নীতি, ফ্যাসিবাদ, চাঁদাবাজ ও বালুখোরদের মুলোৎপাট করা হবে। সরকারি চাকরিজীবীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। বরাদ্দ ও বন্টন এবং এর ব্যবহার সব বিষয়ে স্পষ্ট ও স্বচ্ছতার জবাবদিহিতা করা হবে। নির্বাচিত হতে পারলে সব দুর্নীতি দুর করা হবে। এ দুই উপজেলার পুরাতন ব্রিজ, কালভার্ট ও সড়ক সংস্কার করা হবে। সততা, ঐক্য, ইনসাফ কায়েম করা হবে।
কৃষকদের উদ্যেশে তিনি বলেন- কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া বড় ধরনের সমস্যা। কৃষকদের মৌলিক সমস্যা সমাধান করা হবে। কৃষি পণ্য সংরক্ষনে গুদাম নির্মাণ করা হবে। আত্রাই নদীতে পানি সংরক্ষনে কৃষিতে ব্যবহারের উপযোগী করা হবে।
তিনি বলেন- প্রাকৃতিক দূর্যোগের সময় জামায়াত সবসময় পাশে ছিল। আমরা সার্বিক সহযোগিতা করেছিলাম এবং আগামীতে এ ধারা অব্যহত থাকতে।
এসময় মহাদেবপুর উপজেলা জামায়াতে আমির আব্দুল আজিজ সুমন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-মাওলানা হাবিবুর রহমান ও শহীদুল ইসলাম ফারুক সহ অন্যরা।