
তিন নেতা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজার এবং শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা। আজ বুধবার এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য জানিয়েছেন।
মাহাবুব আলম বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় তিন নেতার মাজার ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এ প্রচারণা শুরু হবে।
কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা।
মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত চলবে।
সূত্র: সমকাল