শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

ধামইরহাটে অসহায়দের নিয়ে মানবসেবার বনভোজন

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৫

ধামইরহাট (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটে অসহায়দের নিয়ে ব্যতিক্রম বনভোজন করেছে স্থানীয়  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একে একে জড়ো থাকে ৬০ জন অসহায়। পরে তাদের পরিবহনের মাধ্যমে ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়।

একদিকে চলে গল্প আড্ডা ও খেলাধুলা। আর অপরদিকে চলে রান্নার কাজ। মহিলাদের জন্য বালিশ বদল আর পুরুষদের জন্য হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়েছিল। রান্না শেষে তাদের মাংস-বিরিয়ানি দিয়ে খাবারের আয়োজন করেন- সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও সদস্যগণসহ আগত অতিথিবৃন্দ।

ভোজন শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন- ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ বলেন,‘মানুষ মানুষের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সাল থেকে এই সংগঠরে মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মাণ, রমজানে রোজাদারদের ইফতারি ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্রদের ছাগল বিতরণের পাশাপাশি ২০২১ সালে ভিক্ষুকদের প্রতি মাসে মাছ-মাংস-পোলাও খাইয়ে থাকি।
তিনি বলেন- এই কার্যক্রমের ৪ বছর পূর্তি হওয়ায় তাদের নিয়ে বনভোজনের আয়োজন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম নির্মানসহ আরও ভালো কিছু কর্মসূচি হাতে নিতে চাই।

ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, মানবের সেবা করা একটি মহত কাজ। যেটি আল্লাহ পছন্দ করেন। ব্যতিক্রমী এই কর্মকান্ডে রাসেলসহ সংগঠনের সকলকে সাধুবাদ জানাই।

এ সময় সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী,ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন,মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান ও নুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত