শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় ইটের সাইজে কারচুপি; ভোক্তা অধিদপ্তরের অভিযানে দেড়লাখ টাকা জরিমানা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬
ইটভাটায় জরিমানা

নওগাঁ:

অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন ও কারচুপি করায় নওগাঁয় এক ইটভাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারি পরিচালক রুবেল আহমেদ।

তিনি বলেন- ইটভাটার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিলো। অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটায় অভিযান পরিচালনা করে দেখা যায়- আদর্শ মাপ অপেক্ষা ইটের মাপ ছোট ছিলো এবং ইটের নেইম ব্লকের ব্যাপ্তি আদর্শ মাপ অপেক্ষা বড় ছিলো।

এছাড়া পরিবেশের ছাড়পত্রও ছিলোনা। অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন ও কারচুপি আইনে মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আদর্শ মাপ অপেক্ষা ইটের মাপ ছোট হওয়া, ইটের নেইম ব্লকের ব্যাপ্তি আদর্শ মাপ অপেক্ষা বড় হওয়া, পরিবেশের ছাড়পত্র না থাকা- এরূপ নানাবিধ অপরাধে ইটভাটা মালিককে জরিমানা আরোপ ও সতর্ক করা হয় বলে জানান তিনি।

এসময় নওগাঁ জেলা ব্যাটালিয়ন ফোর্সের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত