শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় কুকুর জবাই করে মাংস বিক্রির চেষ্টা, পলাতক কসাই

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬
কুকুর জবাই করে মাংস বিক্রি

নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় এনতাজুল নামে এক কসাইয়ের বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তোপের মুখে দ্রুত দোকান ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামে এনতাজুলের বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করে। তবে কুকুর মালিক অভিযুক্তের শাস্তির দাবী করেছেন।

উপজেলার মুকুন্দপুর গ্রামে মাংস বিক্রেতা এনতাজুল কসাই নামে পরিচিত। তিনি দীর্ঘ প্রায় ২০ বছর থেকে গ্রামের পাশে মঙ্গলবাড়ী বাজারের তেঁতুলতলী মোড়ে খাসির মাংস বিক্রি করতেন। বাড়িতে ছাগল জবাই করে দোকানে নিয়ে বিক্রি করতেন। এছাড়া ফেরি করে গ্রামে গ্রামে মাংস বিক্রি করতেন। তার সহযোগী দুলু মৌলভী।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এনতাজুলের বাড়ীর পাশে কুকুরে চামড়া ও বালতিতে মাংস দেখতে পান স্থানীয়রা। কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী পলাতক রয়েছে।

এদিকে গত কয়েকদিন থেকে পালিত কুকুর বাড়িতে না আসায় কুকুর জবাইয়ের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আসেন একই গ্রামের লতিকা মূর্মু ও তার স্বজনরা। কুকুরের চামড়া ও মাথা দেখে চিনেত পারেন। কুকুর হত্যার ঘটনায় শাস্তির দাবী করেন তিনি।

কুকুরের মালিক লতিকা মূর্মু পেশায় ঝাঁড়ুদার। তিনি বলেন- স্বামী মারা যাওয়ার পর কুকুর নিয়মিত বাড়ি যায় না। অধিকাংশ সময় বাজারে থাকে সেখানেই খাবার দেওয়া হয়। গতকাল থেকে কুকুরটি আর দেখা যায়নি। কুকুর জবাইয়ের ঘটনা জানার পরে গিয়ে দেখি আমার কুকুর জবাই করেছে কসাই এনতাজুল। সে তো একাই জবাই করতে পারবে না। এঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার দাবী করছি।

জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোখলেছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটিনাস্থলে একটি টিম পাঠানো হয়েছিলো। এরপর সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া এবং মাংস জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান বলেন- যে কোন প্রাণী হত্যা দন্ডনীয় অপরাধ। ঘটনা জানার পর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে তদন্তে লোক পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত