
নওগাঁ:
ভোট গ্রহন সম্পূর্ণ করতে নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সাগ্রমী। বুধবার বেলা ১১ টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, প্যাড, অমোচনিয় কলম সহ প্রায় ১৫ ধরনের বিভিন্ন সরঞ্জাম বিরতন করা হয়। প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা ও আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে।
নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিকদল ও স্বতন্ত্রসহ মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ৭৮২ টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পূর্ন হবে। এরমধ্যে ৩৬৪ টি ঝুঁকিপূর্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলায় ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। জেলায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীরাও মাঠে থাকবে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার ইবনুল আবেদীন বলেন- ব্যালট পেপার সহ সিল, প্যাড, কাগজপত্র ও ফলাফল প্রস্তুতের ফরম সহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে। সেগুলো প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার ও আনসার সদস্যরা নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন- কেন্দ্রের নিরাপত্ত ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের জন্য অস্ত্রধারী দেহরক্ষীর ব্যবস্থা রয়েছে। সার্বিক নিরাপত্তায় বিজিবি ও সেনাবাহিনী সদস্য মোতায়েন আছে। আশা করছি সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।