শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় তিনদিন ব্যাপী “আর্ট ক্যাম্পিং” শুরু

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৫

নওগাঁ:

নওগাঁয় প্রথমবারের মতো তিনদিন ব্যাপী ‘নওগাঁ আর্ট ক্যাম্প ২০২৫’ এর ছবি আঁকা প্রতিযোগীতা শুরু হয়েছে। দৃশ্যকলার বহুত্ব ও সৃজনশীলতাকে ধারণ করে “দৃশ্যকলা” উদ্যোগে শুরু হয়েছে। বৃহস্পতিবার  (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁর বর্ষীয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী মোঃ রেজাউল হক।

তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে। সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করেন শিল্পের নান্দনিক জগৎ। এতে প্রথম দিনে প্রায় ৪০জন বিভিন্ন বয়সী শিশু-কিশোর ছবি আকাঁ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।

আয়োজনটির উদ্যোক্তা দৃশ্যকলা নওগাঁর সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব রবিউল করিম বলেন- ষড়ঋতুর এই বাংলার প্রকৃতি যেমন বহুরূপী ও বৈচিত্র্যে ভরপুর, তেমনি আমাদের সংস্কৃতির নানান উপাদানও সমানভাবে সমৃদ্ধ। সেই সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ও নান্দনিক অংশ জুড়ে রয়েছে দৃশ্যকলা, যেখানে রঙ, রেখা ও কল্পনার মেলবন্ধনে প্রকাশ পায় মানুষের অনুভব, ইতিহাস ও জীবনদর্শন। এই আর্ট ক্যাম্প শুধুমাত্র একটি আর্ট ক্যাম্প বা আনুষ্ঠানিক আয়োজন নয়। এটি মূলত শিল্পচর্চা বৃদ্ধির একটি চলমান প্রক্রিয়া।

দৃশ্যকলা সাধারণ সম্পাদক তাহমিদুর রহমান মনন বলেন- এই ধরনের শিল্পভিত্তিক আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীলতার পথে উৎসাহিত করবে এবং বাংলার শিল্পচর্চাকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য-যেন তরুণ ও যুব সমাজ বাংলার নিজস্ব শিল্প, সংস্কৃতি ও দৃশ্যকলার ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে নিতে পারে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

নওগাঁ আর্ট ক্যাম্প’ নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং দৃশ্যকলার ধারাকে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁর গুণীশিল্পী ও সংস্কৃতিজন কেডিয়ানের সভাপতি আনিছুর রহমান, বদরুজ্জামান, সাবেক অধ্যাপক শরিফুল ইসলাম খান, সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, জহির রায়হান চলচিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান। এছাড়াও রাজা ফকির, রবু শেঠ, আব্দুর সাত্তারসহ আরো শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত