শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় নরেন্দ্র মুদির কুশপুত্তলিকা দাহ 

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৫

নওগাঁ:
ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করেছে নওগাঁর সাধারণ ছাত্র জনতা। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
সোমবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের মুক্তির মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে নওগাঁর সাধারণ ছাত্র-জনতা এ কুশপুত্তলিকা দাহ করেন।
এর আগে সাধারণ ছাত্র-জনতা নরেন্দ্র মুদির কুশপুত্তলিকা নিয়ে জেলা পরিষদ পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মুক্তির মোড় জুলাই স্মৃতিস্তম্ভে কুশপুত্তলিকা দাহ করা হয়।
“আমরা সবাই হাদি হবো,গুলির মুখে কথা কব” নানা স্লোগানে বিক্ষোভ করে ছাত্র-জনতা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরমান হোসেন, শাকিব, মেহেদী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত