শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৬
কমিশনার

নওগাঁ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ।

নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী উপ-মহা পুলিশ পরিদর্শক শাহজাহান ।

এসময় জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং নির্বাচন অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান অতিথি।

রাজশাহীয় বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ সাংবাদিকদের বলেন-  সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশাসনকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। ভোটকেন্দ্রে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ মনিটরিং টিম একাধিকবার কেন্দ্র পরিদর্শণ করবে। বিভাগের প্রতিটি জেলায় পরিদর্শন করা হবে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত