শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় প্রার্থীদের দৌঁড়ঝাপ শুরু, ভোটারদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬
নওগাঁ-৫ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা

নওগাঁ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রথম দিন শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে মাঠে নেমেছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা। প্রচার-প্রচারণার প্রথম দিনেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে তারা ভোট চাইছেন। পাশাপাশি দিচ্ছেন উন্নয়ন ও পরিবর্তনের নানা প্রতিশ্রুতি।

নওগাঁ-৫ আসনে জামায়াতের নির্বাচনী প্রচারণা

সকাল ১১টায় নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে শহরের বিভিন্ন এলাকায় বিললেট বিতরণ ও ভোটারদের কাছে ভোটচান নেতাকর্মীদের। ভোটারদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক ধানের শীষে ভোট চান।

অন্যদিকে, সকাল ১০টায় সদর উপজেলার মকরামপুর চারমাথা এলাকা থেকে জামায়াতে ইসলামী প্রার্থী আ.স.ম সায়েম নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন। এসময় ভোটারদের কাছে উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে নিজ প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান। পরে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ বিএনপির ঘাটি। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু ‍ও সুন্দর আছে। আশাবাদী ভোটারার তাদের পছন্দের প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। নির্বাচিত হলে যেসব সমস্যা আছে সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।

জামায়াতের প্রার্থী আ.স.ম সায়েম বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা শহরের উন্নয়ন করতে পারেনি। নওগাঁ একটি উন্নয়ন বঞ্চিত শহর। ভোটাররা সুযোগ দিলে যেসব সমস্যা আছে তা সমাধান করা হবে। একটি পরিবেশ বান্ধব মানুষের বসবাসের উপযোগী শহর গড়ে তোলা হবে।

নওগাঁর ৬টি সংসদীয় আসনে এবার বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ও স্বতন্ত্রসহ মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন আসনে বিএনপি-জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করছেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত