নওগাঁ:
নওগাঁয় পুলিশের মাদক বিরোধী অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও মদ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ আদালত চত্বরে ৭৩ কেজি গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এসময় আরো ১৬ লিটার মদ ধ্বংস করা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান দিনার।
এছাড়া মাদক উদ্ধারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান, আবু তাহের ও মনিরুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত রোববার (২১ ডিসেম্বর) নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোরের বাড়ি থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেজ পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়। পাশের আরেকটি বাড়ি থেকে ১৬লিটার মদ উদ্ধার করা হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী সুইপার কলোনিতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছিল।
আদালতের নির্দেশে উদ্ধারকৃত সদর থানার ৭০ কেজি ও ডিবি’র ৩ কেজি গাঁজা সহ মোট ৭৩ কেজি গাঁজা ও মদ ধ্বংস করা হয়।