শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ৭, ২০২৬
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

নওগাঁ:

শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিতে যমুনায় অবস্থান কর্মসূচিতে গুলি করে ইনকিলাব মঞ্চ ও সাধারণ ছাত্র জনতা হামলা করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে মুক্তির মোড় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচী পালন করেন। এসময় নানান স্লোগানে মেতে উঠেন শিক্ষার্থীরা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি আরমান হোসেন এর সভাপতিত্বে মুখ্য সংগঠক মেহেদী হাসান ও সংগঠক রাফিউল বারী রাজন, সহকারি মুখপাত্র নাইম হাসান সহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন- ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও দেশে আগ্রাসন বন্ধ হয়নি। ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে হবে। ভারতীয় অপশক্তির সকল শেকড় উপড়ে ফেলা হবে। যেখানে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা সেখানে পক্ষপাত করে কর্মসূচীতে অন্যায় ভাবে হামলা করে গুলি চালিয়েছে এবং মারধর করা হয়েছে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয় যাওয়ার ঘোষণা দেয় তারা।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত