
নওগাঁ:
৫৬ জন মোবাইল ব্যবসায়ীদের গ্রেপ্তারের নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ জেলা শাখার আয়োজনে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় মোবাইল ব্যবসায়ী মানিক, জনি, সাজ্জাদ, আজিজ, মহসিন সহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গ্রেপ্তারকৃত ৫৬ জন মোবাইল ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া NEIR বাস্তবায়ন স্থগিত করতে হবে। অবৈধ ও অপ্রচলিত মোবাইল ফোনের ব্যবসার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার দাবি জানান তারা।
মানববন্ধনে জেলার শতাধিক মোবাইল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।