বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দর্শকদের জন্য যাত্রা মঞ্ছোস্থ করা হয়।রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলার কালচারাল অফিসার তাইফুর রহমান।
বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর আলী মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, এ. জে. রনি মাহমুদ, এস. এম. আলমগীর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা যাত্রাশিল্পের ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ এবং শিল্পীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত দর্শকদের জন্য একটি মনোজ্ঞ যাত্রানুষ্ঠান পরিবেশিত হয়। যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।