শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় সাহিত্যের হাঁসালু উৎসব

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৬
পুনশ্চ লেখক সংঘের সাহিত্য আড্ডা

নওগাঁ:

কবিতা আবৃত্তি ও নাচ-গানে মুখরিত ছিলো কমিউনিটি সেন্টার। সাংস্কৃতিক সন্ধ্যায় সাহিত্য আড্ডায় মেতে উঠেছিলেন গুনীরা। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পুনশ্চ লেখক সংঘ নওগাঁর আয়োজনে শহরের আল আকসা কমিউনিটি সেন্টার এই হাঁসালু সাহিত্য উৎসবের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং পুনশ্চ লেখক সংঘ এর সভাপতি সরদার মোজাফ্ফর হোসেন। সঞ্চালনায় ছিলেন- পুনশ্চের সম্পাদক ও প্রকাশক রবু শেঠ।

পুনশ্চ লেখক সংঘের সাহিত্য আড্ডা

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়পুরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজাল ইসলাম মিঞা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার।

অন্যদের মধ্যে সংস্কৃতি গবেষক ইমরান উজ-জামান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি তামিম মাহমুদ সিদ্দিক, চিত্রশিল্পী  রেজাউল হক, সাংবাদিক নবির উদ্দিন বক্তব্য রাখেন।

নওগাঁর কবি-গল্প ও লেখক রওনক লায়লা মুন্নী, মড সুমাত্রা, অনিমা দেবনাথ, সুষমা সাথী, রুদ্র নীলিম, গোলাম মাওলা,  মামুন হাসান নয়ন, আজাহার আলী সেতু,  তাসলীম প্রবীর শিল্পীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাহিত্য আড্ডা শেষে নওগাঁর ঐতিহ্যবাহী আলুঘাটি ও হাঁসের মাংস দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত