শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় ২ ঘন্টায় ভোট ১৬ শতাংশ

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

নওগাঁ:
শারীরিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন। নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার গ্রামের বাসীন্দা। বাড়ির পাশে কেন্দ্র নুরুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ। তিনি হাঁটতে পারেন না। পিঁড়িতে বসে হাতলে ভরিয়ে সকাল সকাল কষ্ট করে কেন্দ্রে গিয়ে প্রথম ভোটটি দিয়েছে। ব্রেঞ্চের ওপর ব্যালট বাক্স থাকায় উচুঁতে ব্যালট পেপারটি দিতে পারছিলেন না। কক্ষে দায়িত্বরতরা পরে ব্যালট বাক্সটি নিচু করে দেওয়ায় তিনি নিজ হাতে ব্যালট বাক্সে ব্যালট পেপারটি প্রবেশ করালেন।
আনোয়ার হোসেন ভোট দেওয়ার অনুভূতি ব্যক্ত করেন বলেন- কেন্দ্রের পরিবেশ সুন্দর আছে। ভোটারদের উপস্থিতিও ভাল।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। স্বতস্ফুর্ত ভাবে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। সকাল সাড়ে ৭ থেকে ভোটগ্রহণ শুরু হয় চলবে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত।
সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয়। সকাল থেকে মান্দার কাশোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলিহার সরকারি প্রাথমিক, জাফরাবাদ দালিখ মাদ্রাসা ও দক্ষিন মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল বেশ। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি।
২ ঘন্টায় ভোট পড়েছে ১৫-১৮ শতাংশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী ভোটার বলেন- গত ১৫-১৬ বছর সরকারি ভোট দিতে পারিনি। এবার ভোটের পরিবেশ ভাল থাকায় ভোট দিয়েছি।
কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ফারুক হোসাইন বলেন- কেন্দ্রে মোট ভোটার  ৩ হাজার ৯৩৭। এরমধ্যে নারী ভোটার ২ হাজার ২৫ জন। ২ ঘন্টায় ভোট পড়েছে ১৫ দশমিক ৩৪ শতাংশ।
দক্ষিন মৈনম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৭৩৫ জন। সবাই পুরুষ ভোটার। ৩ ঘন্টায় ভোট পড়েছে ২৪ শতাংশ।

নওগাঁ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন-৬টি আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ৭৮২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

কেন্দ্রগুলোতে মোট ৩ হাজার ১১০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

এছাড়াও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ১১২ জন সেনাবাহিনী, ২ হাজার পুলিশ সদস্য, ১১ হাজার জন আনসার সদস্য ও র্যাব নিয়োজিত আছে  এছাড়াও বিভিন্ন বাহিনীর ষ্ট্রাইকিং ফোর্স ও  মোবাইল টিম সার্বক্ষণিক টহল রয়েছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত