শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৫টি বৈধ, বাতিল ৫, স্থগিত ২

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

নওগাঁ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। রোববার (০৪ জানুয়ারি/২০২৬) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসে যাচাই-বাছাই করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্ন অফিসার সাইফুল ইসলাম। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলার ৬টি আসনের মধ্যে আজ তিন আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। নওগাঁ-১(সাপাহার, পোরশা ও নিয়ামতপুর), নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) ও নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসন। এ তিনটি আসনের ২২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এরমধ্যে ৫জন বাতিল ও ২ জনের স্থগিত করা হয়েছে। বাতিল ও স্থগিত প্রার্থী স্বতন্ত্র ও এবি পার্টি।
প্রার্থীরা জানান- বিএনপি পক্ষে এলাকায় গনজোয়ার চলছে। বিএনপিকে বিজয়ী করতে ভোটাররা অপেক্ষা করছে। ভোটের মাঠ প্রস্তুত। মাঠে কোন ধরনের সমস্যা নাই বলে মনে করছেন প্রার্থীরা।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত