শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় ৬টি আসনের মধ্যে ৫টি ধানের শীষ

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

নওগাঁ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে ধানের শীষ ও একটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার রাত ১টায় নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থীরা হলেন-

নওগাঁ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৭৩ হাজার ৮৬৪।

নওগাঁ-৩ আসনে বিএনপির ফজলে হুদা বাবুল। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৬৬ হাজার ৮৮৯।

নওগাঁ-৪ আসনে বিএনপির ডা: ইকরামুল বারী টিপু। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩৩ হাজার ৯২৪।

নওগাঁ-৫ আসনে বিএনপির জাহিদুল ইসলাম ধলু। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ২৯ হাজার ৩৮৫।

নওগাঁ-৬ আসনে বিএনপির শেখ মো: রেজাউল ইসলাম। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৮ হাজার ৮৬৬।

নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলাম প্রার্থী এনামুল হক। তার প্রাপ্ত ছিল ১ লাখ ৪১ হাজার ৫২৬।

অপরদিকে প্রতিদ্বন্দ্বীরা হলেন-

নওগাঁ-১ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- জামায়াতের মাহবুবুল আলম। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৫৩ হাজার ৮১৬। এ আসনে ভোট পড়েছে শতকরা ৭৭ দশমিক ৫২ শতাংশ।

নওগাঁ-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- বিএনপির সামসুজ্জোহা খান। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩৪ হাজার ৫৩৩। এ আসনে ভোট পড়েছে শতকরা ৭৬ দশমিক ৮১ শতাংশ।

নওগাঁ-৩ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- জামায়াতের মাহফুজুর রহমান। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ১৯ হাজার ৪২১। এ আসনে ভোট পড়েছে শতকরা ৭৩ দশমিক ০৪ শতাংশ।

নওগাঁ-৪ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- জামায়াতের আব্দুর রাকিব। তার প্রাপ্ত ভোট ছিল ৯৭ হাজার ৫৮৫। এ আসনে ভোট পড়েছে শতকরা ৭২ দশমিক ৪৪ শতাংশ।

নওগাঁ-৫ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- জামায়াতের আবু সাদাত মোঃ সায়েম। তার প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৪ হাজার ৭৪৭। এ আসনে ভোট পড়েছে শতকরা ৬৭ দশমিক ৯৫ শতাংশ।

নওগাঁ-৬ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন- জামায়াতের খবিরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ছিল ৯৭ হাজার ৬২৯। এ আসনে ভোট পড়েছে শতকরা ৬৭ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া গণভোটের পক্ষে হ্যা ভোট পড়েছে ১০ লাখ ৩৬ হাজার ৫৮টি এবং না ভোট ৪ লাখ ৬৬ হাজার ৯৫০টি।

এর আগে ৬টি আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হয়। সকাল সাড়ে ৭টা থেকে একটানা সাড়ে ৪টায় পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে- জেলার ১১টি উপজেলায় ৬টি আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৭৮২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ৭৫ দশমিক ২৭ শতাংশ ভোট গ্রহন হয়।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য ও র্যাব নিয়োজিত ছিলো।  এছাড়াও বিভিন্ন বাহিনীর ষ্ট্রাইকিং ফোর্স ও  মোবাইল টিম সার্বক্ষণিক টহলের দায়িত্বে নিয়োজিত ছিল।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত