শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ আটক ২

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫

নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার সকাল ১০ টায় পুলিশ মিডিয়া সেলে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন- জেলার বদলগাছী থানার লক্ষিকুল গ্রামের মৃত আব্বাস মন্ডলের ছেলে জলিল মন্ডল (৫০) এবং যশোর জেলার শার্শা থানার কদমতলা বারোপুতা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুল্লাহ (২৪)।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়- পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টায় বদলগাছী থানার ঝিঝিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে অবস্থান করা দুইজন ব্যক্তিকে সন্দেহ হয়। তাদের সাথে থাকা লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জলিল মন্ডল ও আব্দুল্লাহকে আটক করা হয়। এসময় ছগির (৪৬) নামে একজন পালিয়ে যায়।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- গাঁজা উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামী করে বদলগাছী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত