শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁর সীমান্তে ভারতীয় গরু আটক

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৬
বিজিবি

নওগাঁ:

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে একটি ভারতীয় গরু আটক করেছে ১৬ বিজিবি ব্যাটেলিয়ন। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণসদা মাঠ থেকে গরুটি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। ১৬ বিজিবি ব্যাটেলিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ১৬ বিজিবি ব্যাটেলিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণসদা মাঠে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক করা হয়।

পরে আটককৃত ভারতীয় গরুটি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন-  নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত