
নওগাঁ:
নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। রোববার বিকেলে উপজেলার কুলাডাংগা রাস্তার বাঁশ ঝাড়ের পাশ থেকে আটক করা হয়। এ দিন রাত ৮টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কুলাডাংগা রাস্তার বাঁশ ঝাড়ের পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরুটি আটক করা হয়। আটককৃত ভারতীয় গরুটি পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান বলেন- নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।