শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁর সীমান্তে ৫টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৪, ২০২৬

নওগাঁ:

নওগাঁর ধামইরহাট সীমান্তে চারজন চোরাকারবারীসহ পাঁচটি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। রোববার (৪জানুয়ারী) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন।

আটকৃতরা হলেন- ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) ও  শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে  তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়-, রোববার সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।এ ই ঘটনার সঙ্গে ৪ জন চোরাকারবারীকেও আটক করেছে বিজিবি।

গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১৯ লাখ ২৩ হাজার ৪০০ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন- নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার কথা জানান অধিনায়ক।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত