নওগাঁ:
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বেঞ্চ-মার্ক স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বাইপাসে বেঞ্চ-মার্ক স্থাপনের উদ্বোধন করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের প্রকল্প পরিচালক খোন্দকার শাহরিয়ার রহমান, রেজিস্ট্রার ড. মোঃ আলাউদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রহিম মুন্সি, প্রশাসনিক কর্মকর্তা তৌফিকুজ জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
পরে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।