শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও কাশির সিরাপ উদ্ধার

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

নওগাঁ:

নওগাঁর ধামইরহাট সীমান্ত হতে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার চকশব্দল এবং উস্তমবাদ গ্রামের মাঠ থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এগুলো উদ্ধার করে। এদিন বেলা ১১ টায় ১৪ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় ১৪ হাজার ৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অপরদিকে, কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও  কাশির সিরাপ ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কর হয়।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত