শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁ সীমান্তে ভারতীয় গরু আটক

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৬

নওগাঁ:
নওগাঁর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পোরশা থানার সীমান্ত এলাকা টেট্টা মেজবাহের ইটভাটা সংলগ্ন থেকে গরুটি আটক করা হয়।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

তিনি জানান, আটককৃত ভারতীয় গরুটি প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বাত্মক অভিযান অব্যাহত রাখবে বলেও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত