শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁ সুইপার কলোনিতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৫

নওগাঁ:

নওগাঁ শহরের হরিজন সুইপার কলোনিতে পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি গাঁজা ও ১৬লিটার মদ উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। রোববার সাড়ে ১২টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সুইপার কলোনী মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোর (৩৭) ও ভবেষ বাঁসফোর এর ছেলে রাহুল (১৯)।

থানা পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের হরিজন সুইপার কলোনিতে সকাল ৯টায় মৃত ভানু বাঁসফোর এর ছেলে রাজা বাঁসফোরের বাড়িতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় ঘরের তালা ভেঙে প্রায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের অভিযানের আগে মাদক ব্যবসায়িরা বুঝতে পেরে কিছু গাঁজার প্যাকেজ পাশের পুকুরে পানিতে ফেলে দেয়। পরে সেগুলো উদ্ধার করা হয়। পাশের আরেকটি বাড়ি থেকে ১৬লিটার মদ উদ্ধার করা হয়।প্রায় ৩ ঘন্টাব্যাপী সুইপার কলোনিতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

পরে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ অভিযানে যোগ দেয়। প্রতিটি বাসায় তল্লাসি চালানো হয়। এসময় কিছু বাংলা মদ উদ্ধার করা হয়।

মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

মাদকের আখড়ায় পরিনত হয়েছে সুইপার কলোনী। তারা সিন্ডিকেট বলয় গড়ে তুলেছে। যোগসাজস করে সবাই ব্যবসা করতো। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় তারা অধোরা ছিল।এ ধরনের অভিযান পরিচালনা করায় খুশি স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত