নওগাঁ:
নওগাঁর বদলগাছী থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫ থেকে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন- বদলগাছী থানার থুবশহর গ্রামের আবু বক্কর সিদ্দিক এর ছেলে রাজু (৩৪) এবং
রমজান এর ছেলে শাওন (২২)।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়- আটককৃত আসামি রাজু ও শাওন এবং পলাতক আসামি মোতাহার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫ তাদের ওপর নজরদারি করে। বৃহস্পতিবার ভোরে বদলগাছীর চাপাইনগর এলাকা থেকে রাজু ও শাওনকে আটক করে।
এসময় মোতাহার কৌশলে পালিয়ে যায়। রাজু ও শাওন দ্বয়ের দেহ তল্লাশীকালে তাদের ফেহাজতে থাকা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।
আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।