শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁ-৩ আসনের বিএনপির প্রার্থী হুদার নির্বাচনী ইশতেহার

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৬
ফজলে হুদা বাবুলের নির্বাচনী ইশতেহার

নওগাঁ:
নওগাঁ-৩ ( মহাদেবপুর ও বদলগাছী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বদলগাছী উপজেলা সদরে তার নিজস্ব বাসভবনে তার সংসদীয় এলাকার নানা উন্নয়নের রুপ রেখা তুলে ধরে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
ফজলে হুদা বাবুল বলেন, সংসদীয় এলাকার বদলগাছী উপজেলায় রয়েছে প্রাচীন জ্ঞান- সভ্যতার ঐতিহাসিক নিদশর্ন পাহারপুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার। যেখানে নালন্দা ও তক্ষশীলার মতই জ্ঞান চর্চার কেন্দ্র বিন্দু ছিল। এখানে শুধু ধর্ম চর্চা নয়, জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা ও দশর্নের চর্চা হতো। পাশের হুলুদ বিহার ছিল বহুত্ববাদী সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র।
তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উন্নয়নে প্রধান ৯ টি পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, মহাদেবপুর ও বদলগাছী উপজেলা শস্য ভান্ডারে ভরপুর। এই এলাকার মাটিতে স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও নানা ফসল ও সবজী আমাদের কৃষকেরা দেশের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভুমিকা পালন করে আসলেও এখনো সেই কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটেনি।
তাই কৃষকের উন্নয়নে কৃষি উৎপাদিত পণ্যের করমুক্ত বাজার স্থাপন, জমিতে সেচের ফি কমানো, উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য বিপণন এর জন্য স্থানীয় হাট-বাজার আধুনিকায়ন করুন ও ডিজিটাল মার্কেটিং সুবিধা সহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষককে সহনীয় মুল্যে সার ও সেচ সুবিধা প্রদানের নিশ্চয়তার জন্য কৃষিবান্ধব সার ও সেচ নীতি  প্রনয়ন।
তিনি বলেন- এই এলাকার উৎপাদিত নাকফজলী আম শুধু নওগাঁই নয়, বিশ্ব বাজারেও বিক্রয় হয়। এসব উৎপাদিত আম দিয়ে এলাকায় জুসের ফ্যাক্টরি গড়ে তোলা হবে। বেকার সমস্যার সমাধান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার কে কেন্দ্র করে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা চেষ্টা করা হবে।
তরুণদের আইটি সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে, ডিজিটাল ট্রেনিং সেন্টার “গড়ে তোলা হবে। এলাকার সকল মানুষের স্বাস্থ্য শিক্ষা ও মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে। আমাদের স্বাস্থ্যসেবা কে মানুষের কাছে নিয়ে যেতে মোবাইল হেলথ ইউনিট গড়ে তোলা হবে। স্থানীয় আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় নানামুখী গবেষণা ও  সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
সমাজের প্রতিটি সেক্টরে সুশাসন, দলীয় প্রভাব মুক্ত, দুর্নীতিমুক্ত, নিয়োগ বাণিজ্য বন্ধ,প্রতি হিংসামুক্ত রাজনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করা হবে।
নারীদের বিষয়ে বলেন, নারীকে শুধু ঘরে বন্ধ করে রাখলেই হবে না, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা হাতের কাজকে সম্পদে রূপান্তর করতে হবে। হস্তশিল্প, কুটির শিল্প স্থাপন করে নারীদের বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ঋণ,প্রারম্ভিক তহবিল প্রদান করে নারীদের উদ্যোক্তা তৈরীতে সহযোগিতা করা হবে।
ফজলে হুদা বাবুল এসময় এলাকার মানুষের উদ্দেশ্য বলেন, আমাকে আপনারা একবার সুযোগ দিন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। ইশতেহারে ঘোষিত সমস্ত পরিকল্পনা ও উন্নয়নের রূপরেখা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আবু বক্কর সিদ্দীকি নান্নু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহধর্মীনি উপজেলা বিএনপির সদস্য মুনিরা সুলতানা ও কন্যা ফাবি সুমাইয়া হুদাসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত