শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, ব্যবসায় আয় ৮ লাখ টাকা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৫
নওগাঁ-৫ আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু

নওগাঁ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। তিনি হলফনামায় উল্লেখ করেছেন ব্যবসা হতে বছরে আয় ৮ লাখ টাকা। এছাড়া নির্বাচনে ব্যয়ের জন্য দুই আত্মীয়ের নিকট থেকে দান হিসেবে পেয়েছেন ৩৫ লাখ  টাকা।

দাখিল করা হলনামায় দেখা গেছে- তিনি ৪৪ শতাংশ সম্পত্তির মালিক। এরমধ্যে শহরের কোমাইগাড়ী মহল্লায় ৪০ শতাংশ এবং শহরের পার-নওগাঁয় ৪ শতাংশের ওপর ৪ তলা ভবন। পৌত্রিক সূত্রে পাওয়ায় সম্পত্তির কোন মূল্য উল্লেখ করা হয়নি। সম্পদ হতে বাৎসরিক আয় উল্লেখ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যয় ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ঋণগ্রস্থ না বলে উল্লেখ করা হয়েছে। ৭টি মামলা হলেও সবগুলো সবগুলো নিষ্পত্তি হয়েছে। স্ত্রী হুসনী আখতার এবং পেশা সহকারি শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।

হলফনামা সূত্রে জানা যায়- নিজের নামে নগদ অর্থ ৮ লাখ ৬০ হাজার টাকা এবং স্ত্রীর ২ লাখ ৫১ হাজার ৪৩৭ টাকা। স্ত্রীর নামে বন্ড-ঋণপত্রসহ আনুষঙ্গিক রয়েছে ১৬ লাখ টাকা। নিজের একটি মাইক্রোবাস রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর নামেও একটি মাইক্রোবাস রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৮ লাখ টাকা। নিজের ১৫ ভরি  এবং স্ত্রীর ২৫ ভরি স্বর্ণ রয়েছে। মূল্য ধরা হয়নি। নিজের ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা এবং স্ত্রীর ৩ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া নিজের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৭০ হাজার টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১৮ লাখ ৮০ হাজার টাকা।

২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া স্ত্রীর আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৯১ হাজার ১৭৫ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৪০ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন জাহিদুল ইসলাম ধলু।

উল্লেখ্য- দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন বিএনপি মনোনীত হয়ে জাহিদুল ইসলাম ধলু। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ৮৩ হাজার ৭৫৯ টি ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন জলিল পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন নৌকা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৮৭৬ টি।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত