শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানার বুড়ো আঙ্গুল

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬
রুমিন ফারহানা

ডেক্স:

ক্ষিপ্ত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিস্কৃত নেত্রী।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সরাইল উপজেলার ইসলামপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার পক্ষে জুয়েল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জাড়িয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন রুমিন ফারহানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় রুমিন ফারহানার পক্ষে প্রচারণামূলক সমাবেশের আয়োজন করেন তার কর্মী-সমর্থকরা। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান, জুয়েল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এতে ক্ষিপ্ত হন রুমিন ফাহানা।

এ সময় তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে বুড়ো আঙ্গুল দেখান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার জানান, আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ করেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত