শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

কোথায় ভোট দেবেন প্রধান উপদেষ্টা

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৬
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনে পড়েছে। এ আসনে প্রার্থী রয়েছেন ১২ জন। তারা হলেন- ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকের প্রার্থী এস, এম, আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী মো. শামীম আহমদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েত উল্লাহ, লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিক আহমেদ, বাইসাইকেল প্রতীকের প্রার্থী তপু রায়হান, ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন ও কাঁঠাল প্রতীকের কামরুল হাসান নাসিম।

সূত্র: যুগান্তর

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত