শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না: নোবেল ফাউন্ডেশন

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬
নোবেল ফাউন্ডেশন

নোবেল পুরস্কার কোনোভাবেই, এমনকি প্রতীকী অর্থেও অন্য কারও কাছে হস্তান্তর বা ভাগ করা যায় না- বিষয়টি আবারও স্পষ্ট করল নোবেল ফাউন্ডেশন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, পুরস্কারটি যার নামে দেওয়া হয়, সেটি কেবল তার জন্যই প্রযোজ্য।

এতে বলা হয়, নোবেল পুরস্কারের মর্যাদা ও এর সুষ্ঠু পরিচালনা রক্ষা করা নোবেল ফাউন্ডেশনের অন্যতম মূল দায়িত্ব। আলফ্রেড নোবেলের উইল ও সেখানে নির্ধারিত শর্তাবলি অনুসরণ করেই পুরস্কার দেওয়া হয়।

বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, নোবেলের উইলে বলা হয়েছে, যারা ‘মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন’, তাদেরই নোবেল পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে সেখানে নির্ধারিত আছে, কোন কোন কর্তৃপক্ষ কোন পুরস্কার দেওয়ার অধিকার রাখে।

প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে নরওয়েজিয়ান নোবেল কমিটির বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।

সূত্র: সমকাল

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত