নওগাঁ:
পবিত্র রমজান মাসে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ১২টায় শহরের মুক্তি মোড় শহীদ মিনারের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইউনূস আলীর সভাপতিত্ব বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমন, সদস্য মামুনুর রশীদ, আবু সোহাইব, মাওলানা নুর মোহাম্মদ ও মাওলানা মামুন সরদার সহ অন্যরা।
সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা ৯৮ শতাংশ মুসলমান। পবিত্র রমজান মাসে ছুটি পাওয়া মুসলিম শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের অধিকার পূরণ করতে বাধ্য। তাই পবিত্র রমজান মাসে দেশের সকল প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং শিক্ষার্থীদের রোজা রাখার সুযোগ দিতে হবে। এছাড়া রমজান মাসে দ্রব্যের দাম বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
অবিলম্বে পবিত্র রমজানে ক্লাস বন্ধ করে ছুটি ঘোষণা করতে হবে। অন্যথায় দেশব্যাপী ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।