অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ হবে।
বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে।
এর আগে গত বছরের জুনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সূত্র: এখন টিভি