শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

বছরে দুইবার টানা ১৫ দিনের ছুটির দাবি প্রাথমিক শিক্ষকদের

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ৫, ২০২৬
প্রাথমিক বিদ্যালয়/ছবি: সংগৃহীত

এক বছরে টানা ১৫ দিনের দুইটি ছুটি শিক্ষাপঞ্জিতে রাখার দাবি জানিয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ ছুটি না দিলে শিক্ষকরা শ্রান্তি বিনোদন ভাতা পেতে জটিলতায় পড়বেন বলেও জানিয়েছেন তারা।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়। প্রাথমিক শিক্ষকদের ১২টি সংগঠনের জোট ‌‘প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ আবেদন করেছে।

আবেদনে বলা হয়েছে, শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা পেতে হলে একসাথে ১৫ দিনের ছুটি প্রয়োজন। রমজান মাস ছাড়া আরও একটি ছুটি ১৫ দিনের না থাকলে শিক্ষকরা প্রতি তিন বছর অন্তর শ্রান্তি বিনোদনভাতা পাবেন না। কারণ রমজান মাস প্রতিবার ১০ দিন কিরে তিন বছরে ৩০ দিন এগিয়ে আসায় তিন বছর পর রমজান মাসে শিক্ষকের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির তিন বছর পূর্ণ হয় না। ফলে চতুর্থ বছরে তাকে শ্রান্তি বিনোদন ভাতা পেতে হয়। যদি বছরে দুটি ১৫ দিনের ছুটি হয়, তবে সব শিক্ষক প্রতি তিন থেকে সাড়ে তিন বছর পর পর শ্রান্তি বিনোদন ভাতা পাবেন। বিস্তারিত

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত