শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

বদলগাছী মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৫

নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পাঁচজন গ্রেফতার করেছে জেলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ১০ টায় উপজেলার হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
উপজেলার হাসিমপুর গ্রামের লিটন মন্ডল(৪২),  তেজাপাড়া গ্রামের অনিক (২০),  সাদিসপুর গ্রামের আসিক চন্দ্র বর্মন (২০) এবং মুক্তি নগর গ্রামের পনি চন্দ্র বর্মন (২১) ও জয়ন্ত রায় (২১)।
জানা যায়- নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০ টায় গোপন সংবাদের বদলগাছী থানার হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে।
এসময় লিটনকে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ( মাদক দ্রব্য) সহ গ্রেফতার করা হয়।
মাদক বিক্রয়ের সহায়তা কারী আরো চারজনকে গ্রেফতার করা হয়।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন- গ্রেফতারকৃত পাঁচজন বেশ কিছুদিন যাবত বদলগাছী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা করে আসছিল। সেই সাথে নিজেরা মাদক দ্রব্য গ্রহণ করে সমাজে অশান্তি সৃষ্টি করছিল। প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত