দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী পাড়ে বন্দরের ছয় একর জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ইতোমধ্যে আগ্রহীদের কাছ থেকে প্রস্তাবনা চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে নগরের অভিভাবক প্রতিষ্ঠানটি। জমিতে নিজেদের খরচে আধুনিক থিম পার্ক বানাতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে।
জায়গাটির মালিকানা নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বন্দরের বিরোধ রয়েছে আগে থেকেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, জায়গাটি বরাদ্দ দেওয়ার সাত মাস পার হলেও এখনো বন্দরের সঙ্গে চুক্তি করেনি সিটি করপোরেশন। সিটি করপোরেশনের দাবি, নির্ধারিত ফি জমা দেওয়ার পরেও জায়গাটি নির্ধারিত সময়ে বুঝিয়ে দিতে পারেনি বন্দর। বিষয়টি নিয়ে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আইনবিদরা বলছেন- পুরো কার্যক্রমটি বেআইনি। বিস্তারিত