শিরোনাম:

নওগাঁয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

নারী-‎শিশু নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের মানববন্ধন, ১০ দফা প্রস্তাবনা

ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে

খেজুর দিয়ে রোজা ভাঙা কেন উপকারী

ইফতারে সুস্বাদু ডিমের চপ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল 

শিরোনাম২৪ঃ
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৬

নওগাঁ:

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয়  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পার-নওগাঁ মরছোলা উচ্চ বিদ্যালয়ের সামনে  জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এসময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম রানা, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুজ্জামান, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির  সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

 

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত