
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন।
ট্রাম্প অভিযোগ করেন, বামপন্থি নেতা গুস্তাভো পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি পেত্রোকে একজন ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করে দাবি করেন, কলম্বিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন, পেত্রো এভাবে বেশিদিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন না। বিস্তারিত